শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নীলক্ষেতে সড়ক অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। বিশেষ পরীক্ষার দাবিতে আজ মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে এ কর্মসূচি পালন করে তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় তাদের গণহারে ফেল করানো হয়েছে ৷ তারা যাতে চাকরির বাজারে প্রবেশ করতে পারেন সেজন্য ফেল করা বিষয়ে দ্রুত বিশেষ পরীক্ষা দিতে চান তারা। কিন্তু এ ব্যাপারে একাধিকবার নিজ কলেজের অধ্যক্ষদের কাছে দাবি জানালেও এর কোনো সমাধান পাননি। তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

একজন শিক্ষার্থী বলেন, আমাদের গণহারে ফেল করানো হয়েছে। চাকরির বাজারে প্রবেশ করতে আমরা বিশেষ পরীক্ষা দিতে চাই। কিন্তু আমাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। এ কারণে রাস্তায় নেমে দাবি জানাচ্ছেন ৷

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD