রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের করোনা শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের এক শিক্ষকের করোনা শনাক্ত হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। করোনার উপসর্গে ঈদের দিন থেকে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল এ তথ্য জানান।

প্রক্টর বলেন, ‘করোনাভাইরাস নমুনা পরীক্ষায় আজ তাঁর ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে শারীরিক অবস্থা ভালো থাকায় চিকিৎসকেরা তাঁকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। তাঁর পরিবারের অন্য সদস্যরা সুস্থ এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। করোনায় বিশ্ববিদ্যালয় পরিবারের যেকোনো সদস্যের যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা আমরা করব।’

প্রক্টর বলেন, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক করোনায় সংক্রমিত হওয়ার তথ্য আমরা জেনেছি। এর মধ্যে দুইজন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। অন্য দুইজনও শারীরিক ও মানসিকভাবে সুস্থ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD