বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

দেয়াল ভেঙে ব্যাংকের টাকা লুটের চেষ্টা, আটক ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

দেয়াল ভেঙে আইএফআইসি ব্যাংকের টাকা লুটের চেষ্টার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল (শনিবার) সন্ধ্যায় ব্যাংকটির বাড্ডা উপ-শাখা থেকে টাকা লুটের চেষ্টা করা হয়। এসময় ব্যাংকের ভেতর থেকে হাতেনাতে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ২ জনকে আটক করা হয়। তারা টাকা লুট করতে পারেনি।

আবুল কালাম আজাদ বলেন, আপাতত তাদের নাম-পরিচয় বলছি না। তারা দীর্ঘদিন ধরে টাকা লুটের পরিকল্পনা করছিলেন। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD