চীনের উহানে করোনাভাইরাসের ’হুইসল ব্লোয়ার’ হিসেবে পরিচিত লি ওয়েনল্যাংয়ের (হাসপাতাল) সঙ্গে কাজ করা একজন ডাক্তার মারা গেছেন। করোনা ভাইরাসজনিত কারণে গত সপ্তাহে তিনি মারা যান।
মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, উহান কেন্দ্রীয় হাসপাতালের ইউরোলজিস্ট হু ওয়েইফেং শুক্রবার মারা গেছেন।
সিসিটিভি জানিয়েছে, তার কভিড-১৯ এর চিকিৎসা চলছিল।
এছাড়া ৪ মাসের বেশি সময় ধরে আরো কিছু সমস্যায় তিনি ভুগছিলেন।
করোনাভাইরাস গত বছরের শেষের দিকে মধ্য চীনের শহরটি (উহান) থেকে উদ্ভব হয়েছিল।
চীনে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে থেকে করোনা সংক্রমণ নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।
দেশটি এই মহামারি ব্যাপকভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে মনে করা হচ্ছে।