বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

পৌর মেয়র জাহাঙ্গীরকে বরখাস্তের আদেশ অবৈধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

এই আদেশের ফলে জাহাঙ্গীর আলমের দায়িত্ব পালনে কোনো বাধা থাকল না বলে জানান মেয়র জাহাঙ্গীরের আইনজীবী।

এর ফলে দুপচাঁচিয়া পৌরসভার মেয়র হিসেবে জাহাঙ্গীর আলমের দায়িত্ব পালনে কোনো বাঁধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী।

আইনজীবী রুহুল কুদ্দস কাজল বলেন, দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলায় চার্জশিট দাখিলের উল্লেখ করে স্থানীয় সরকার গত বছরের ২৭ অক্টোবর মেয়র পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে। এ বরখাস্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে তিনি আবেদন করেন।

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন জানান, স্থানীয় সরকার মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করলে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে তিনি আবেদন করেন। হাইকোর্ট তার আবেদনের শুনানি নিয়ে সাময়িক বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল হলে আপিল বিভাগ আজ হাইকোর্টের আদেশ বহাল রাখে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD