শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনার নতুন ধরন ওমিক্রন: কারিগরি পরামর্শক কমিটির বৈঠক আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার প্রেক্ষাপটে কভিড-১৯-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বৈঠক আজ।

রোববার (২৮ নভেম্বর) দুপুরে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে ওমিক্রন বিষয়ে আলোচনা হবে বৈঠকে। এরই মধ্যে দেশের বিমান-স্থলবন্দর এবং সব প্রবেশপথে স্ক্রিনিং আরও জোরদার করার জন্য তাগিদ দেওয়া হয়েছে।

যেসব দেশে নতুন এই ধরন শনাক্ত হয়েছে, সেখান থেকে বাংলাদেশে আসা বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, নতুন এই ধরনকে অবহেলা করা যাবে না। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন তারা।

বাংলাদেশও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার সকালে সুইজারল্যান্ডের জেনেভায় ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি সেকেন্ড স্পেশাল সেশনে অংশ নিতে যাত্রাকালে এক অডিও বার্তায় এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, দক্ষিণ আফ্রিকান নতুন ধরন নিয়ে আমরা অবহিত হয়েছি। এই ধরন খুবই মারাত্মক। এ কারণে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ এখনই স্থগিত করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরকে এরই মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের সব বিমানবন্দর এবং স্থলবন্দরে ‘স্ক্রিনিং’ আরও জোরদার করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD