বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

মুখের মেদ কমানোর সহজ উপায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

মুখে মেদ জমলে চেহারার সৌন্দর্য চাপা পড়ে। শরীরে জমে থাকা মেদ ব্যায়ামের মাধ্যমে দূর করা গেলেও মুখের মেদ কমাতে বেশ কসরত করতে হয়। মুখ খোলা বা হা করে রেখে ঘুমালে বাড়ে মুখে মেদের প্রবণতা। মুখের মেদ কমাতে কয়েকটি ব্যায়াম করতে হবে, সেই সাথে মেনে চলতে হবে কিছু নিয়ম।

মুখে মেদের পরিমাণ বাড়লে দেখতেও বয়স্ক লাগে। এজন্য প্রতিদিনের খাবারে ভাজাভুজি, বেশি পরিমাণে চিনি আর লবণ বাদ দিতে হবে। এছাড়া মেনে চলতে হবে কয়েকটি বিষয়।

চুইংগাম চিবানো : চুইংগাম চিবোলে মুখের বাড়তি মেদ ঝরে যায়। এতে গালের পেশির ব্যায়াম হবে। চোয়াল তীক্ষ্ণ হবে। তবে চিনিযুক্ত চুইংগাম খেলে তা হিতে বিপরীত হতে পারে। বাজারে অনেক ধরণের সুগার ফ্রি চুইংগাম পাওয়া যায়। সেগুলো খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

ভ্রু কুঁচকানো : ভ্রু কুঁচকে কথা বলা মানেই বিরক্তির প্রকাম। কিন্তু মুখের মেদ কমাতে এর জুড়ি নেই। তর্জনী ও মধ্যমার সাহায্যে ভ্রু ওপরে ও নিচে নামাতে হবে। এভাবে দিনে কয়েকবার করলে মুখের মেদ ও সেই সাথে বলিরেখাও কমবে।

পাউট : শুধু সেলফি তোলার জন্য নয়, বরং মুখের মেদ কমাতে ব্যবহার করুন এই হাতিয়ার। দিনে ৭ থেকে ১০ বার এই ব্যায়ামটি করলে মুখে মেদ কমার হাত থেকে মুক্তি পাওয়া যাবে।

ফেস লিফট : ওপরের ঠোঁট ও চিবুক হাত দিয়ে ধরে ওপরের দিকে তুলে রাখুন। ১০ সেকেন্ড এইভাবে থাকুন। নিয়ম করে দিনে দশবার এই ব্যায়াম করলে মুখে বলিরেখা পড়া অনেকটাই আটকানো যাবে।

এসব ব্যায়াম করার পাশাপাশি কয়েকটি খাবার এবং মদ্যপান এড়িয়ে চলুন। এতে করে মুখের মেদের সমস্যা কমবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD