বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৫২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ওই সূত্র বলছে, আটকের সময় তাদের কাছ থেকে ৩৫ হাজার ২৮ পিস ইয়াবা, ৪২৭ গ্রাম ৩৩০ পুরিয়া হেরোইন, ১০ বোতল ফেন্সিডিল, ৫২ কেজি ২৮০ গ্রাম গাঁজা ও ২ গ্রাম আইস জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD