বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

ঢাকায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৭৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

রাজধানীর ঢাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ অভিযান চালায়।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ১৬ হাজার ৬৯৮ পিস ইয়াবা, ২১৫ গ্রাম ৫৭৫ পুরিয়া হেরোইন ও ১৮ কেজি ৯৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD