বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৪৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল রবিবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ১৯ হাজার ৮৮২ পিস ইয়াবা, ২৭৭.২ গ্রাম হেরোইন, ১০ কেজি ৮৩৫ গ্রাম গাঁজা ও ১২২ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD