বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

কোটি টাকার বিষসহ আটক ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে সাপের বিষসহ রফিকুল ইসলাম বাবলু (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়। যার মূল্যা এক কোটি ৬০ লাখ টাকা বলে দাবি করেছে বিজিবি।

আজ সোমবার সকালে উপজেলার শিবপুর বাজার এলাকায় থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছে বিজিবি।

আটক রফিকুল ইসলাম উপজেলার বিনাইল ইউনিয়নের হামলা কুড়িগ্রামের ইমার উদ্দিনের ছেলে। ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ উল্লাহ আবেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি শিবপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আহসান বলেন, উপজেলার শিবপুর বাজার এলাকা দিয়ে সাপের বিষ ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি। এ সময় রফিকুল ইসলাম একটি মোটরসাইকেল যোগে ভারতে যাচ্ছিলেন। পরে তার দেহ তল্লাশি করে সাপের বিষ ভর্তি একটি বোতলসহ তাকে আটক করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD