শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বে শনাক্ত ছাড়াল ২৭ কোটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
বিশ্বে করোনায় মৃ'ত্যুর ৪২ লাখ ৪৮ হাজার ছাড়ালো

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ লাখ ৩১ হাজার ৪৩৮ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট ২৭ কোটি ৪ লাখ ১২ হাজার ৮০৯ জনের শরীরে করোনা শনাক্ত হলো।

এছাড়া নতুন করে আরও ৩ হাজার ৯৮৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৩ লাখ ২১ হাজার ৭২৯ জনের।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৮৫৪ জন এবং মারা গেছেন ৫২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮৪৮ জন এবং মারা গেছেন ৪৮ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ১৩২ জন এবং সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৯২৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৮৪ জন এবং মারা গেছেন ১৬৭ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬৩৩ জন এবং মারা গেছেন ১২৩ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৭৫ জন এবং মারা গেছেন ২৩৮ জন। ব্রাজিলে মারা গেছেন ৮২ জন এবং সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬৮৮ জন।

এছাড়া করোনায় গত ২৪ ঘণ্টায় ইরানে ৬১ জন, তুরস্কে ১৮২ জন, পোল্যান্ডে ৬৫ জন, ফিলিপাইনে ১৮৪ জন, মেক্সিকোতে ২৩৫ জন এবং ভিয়েতনামে ২২৮ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD