বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

বিবস্ত্র করে নির্যাতন, ১৩ আসামির ১০ বছর করে কারাদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ১৩ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ১২টায় নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় ৯ আসামি কারাগারে উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই মামলার ৯ আসামিকে এজলাসে তোলা হয়। সকাল পৌনে ১০টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে তাদেরকে আদালতে হাজির করা হয়। অভিযুক্তদের মধ্যে ৯ আসামি জেলহাজতে রয়েছে। অন্য চারজন পলাতক। গত এক বছরে আদালত বাদীসহ ৪০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন। ইতোমধ্যে সাক্ষ্যগ্রহণসহ মামলার সব কার্যক্রম শেষ হওয়ায় মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক রায়ের দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর ওই নারীকে তার ঘরে প্রবেশ করে সংঘবদ্ধভাবে বিবস্ত্র করে নির্যাতন করে দেলোয়ার ও তার লোকজন। নির্যাতনকারীরা ওই ঘটনা মোবাইলে ধারণ করে, যা একই বছরের ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD