বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

নোয়াখালীতে ২ রোহিঙ্গা যুবক আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

নোয়াখালী পৌরসভার মাইজদী বাজার এলাকা থেকে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়।

আটককৃরতা হলেন উখিয়ার বালুখালী ক্যাম্পের আবুল ফয়েজের ছেলে মো.ফয়সাল (২৬) ও জাফরের ছেলে মো. মামুন (২৪)।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন বলেন, ‘দুই রোহিঙ্গা যুবক কক্সবাজারের উখিয়া থেকে নোয়াখালীর জেলা শহরের মাইজদীতে আসে। বুধবার রাতে ওই দুই যুবককে সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই দুই রোহিঙ্গাকে আটক করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আটক রোহিঙ্গাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD