শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫৫ জনের। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩৪২ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৭১০ জন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার জানানো হয়েছিল করোনায় তার আগের ২৪ ঘণ্টায় দেশে দুইজনের মৃত্যু এবং ৩৮২ জন আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৯১৩টি নমুনা। শনাক্তের হার ২ দশমিক ০২ শতাংশ। মোট পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৭ শতাংশ।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৯৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি নারী। তিনি সিলেট বিভাগের।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD