শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফ্রান্সে এক দিনে লাখের বেশি মানুষের করোনা শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ধীরে ধীরে আতঙ্ক হিসেবে রূপ নিচ্ছে বিশ্বে। নতুন এ ভ্যারিয়েন্টের কারণে বিভিন্ন দেশে বাড়ছে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১ লাখ ৪ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে; যা মহামারিকালে সর্বোচ্চ।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, করোনা সংক্রমণের উচ্চ হারের কারণে নতুন করে চিন্তায় পড়েছে ফ্রান্স সরকার। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোন ও তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কীভাবে এ পরিস্থিতি মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা শুরু করছেন।

আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, আল জাজিরার খবরে বলা হয়, ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ লাখ ৪ হাজার ৬১১ জনের দেহে করোনা জীবাণু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে অনেকেই ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্টে আক্রান্ত। একই সময় দেশটি মারা গেছেন ৮৪ জন। এছাড়া শুক্রবার ইতালিতে করোনায় মারা যান ১৪৪ জন।

এদিকে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ রোধে ক্রিস্টমাস উপলক্ষে ছুটির সপ্তাহে বিশ্বব্যাপী ৫ হাজার ৭০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD