বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ওসমানী বিমানবন্দরে ১১ কেজি স্বর্ণসহ আটক ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কেজি ২২০ গ্রাম ওজনের স্বর্ণসহ ৪ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-২৪৮) আসা ৪ যাত্রীর কাছ থেকে স্বর্ণের চালানটি জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৭ কোটি টাকা।

আটককৃতরা হলো- হবিগঞ্জের ছাতক নবীগঞ্জের শেখ মো. জাহিদ, কানাইঘাটের কায়স্থ গ্রামের মকবুল আলী, কেউরিয়া হাওরের বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার সুলতান মাহমুদ।

ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দার উপ-কমিশনার মো. আল-আমিন জানান, আটককৃতরা আয়রন মেশিন ও জুসার মেশিনের নিচে স্বর্ণ ঢালাই করে নিয়ে আসে। তাদের চলাফেরা সন্দেহ হলে মালামাল তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD