বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

কক্সবাজারে ধর্ষণ: ৩ আসামির ২ দিনের রিমান্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

কক্সবাজারে আলোচিত নারী ধর্ষণ মামলায় গ্রেফতার তিন আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হামীমুন তানজিন এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে গ্রেফতার তিনজনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত দীর্ঘ শুনানির পর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে নারী ধর্ষণ ঘটনার মূল হোতা ও প্রধান আসামি আশিকুর রহমান আশিককে রোববার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে নয়টায় মাদারীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

ধর্ষক আশিকসহ এ পর্যন্ত নারী ধর্ষণ মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (২২ ডিসেম্বর) কক্সবাজারের কলাতলীর জিয়া গেস্ট ইন হোটেল থেকে নারী পর্যটককে উদ্ধার করে র‌্যাব। এ সময় স্বামী ও সন্তানকে জিম্মি করে দুই বার সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ করেন ওই নারী। এ ঘটনার পরের দিন ভিকটিমের স্বামী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD