মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

হলি ফ্যামিলি মেডিকেলের সেই শিক্ষক গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে।

এ ঘটনায় তার বিরুদ্ধে ভুক্তভোগী ওই ছাত্রী একটি মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে র্যাব ওই চিকিৎসককে গ্রেফতার করেছে।

এর আগে গত ২২ ডিসেম্বর ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কলেজের শেষ বর্ষের ওই ছাত্রী।

জিডিতে শিক্ষার্থী অভিযোগ করেন, পরীক্ষায় পাস না করিয়ে একই শিক্ষাবর্ষে অনেক বছর রাখার হুমকি দিয়ে ওই শিক্ষক তাকে মেসেঞ্জারে কুপ্রস্তাব দেন। প্রাইভেট পড়ার জন্য তাকে বাসায় যেতে বলেন। কিন্তু বাসায় যেতে শিক্ষার্থী রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন অভিযুক্ত ওই শিক্ষক।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD