কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ২৪ লাখ ৯১ হাজার ডোজ ফাইজারের টিকা বাংলাদেশে এসে পৌঁছেছে।
রোববার (০২ জানুয়ারি) সকাল সাড়ের ৮টার দিকে এই টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আজ সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ১০ জানুয়ারি আরও ৪৬ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসার কথা আছে।