বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

পালাক্রমে কিশোরীকে ধর্ষণ, বাবা-ছেলে গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

১৬ বছর বয়সী এক কিশোরীকে এক বছর ধরে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় বরগুনা পৌরসভার বাসিন্দা নুরুল ইসলাম (৫৫) ও তার ছেলে আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ জানুয়ারি) রাত ২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (৩ জানুয়ারি) বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, তিনি তার মেয়েকে নিয়ে নুরুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন। বাজারে সবজি বিক্রি করে যা আয় হয় তা দিয়েই সংসার চলে তাদের। গত এক বছর ধরে নুরুল ইসলাম ও তার ছেলে কয়েক দফায় তার মেয়েকে ধর্ষণ করে। শনিবার (২ জানুয়ারি) মেয়ে ধর্ষণের কথা জানালে তিনি থানায় অভিযোগ করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম তারিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে নুরুল ইসলাম ও তার ছেলে আরিফ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD