স্বামী-সন্তান জিম্মি করে কক্সবাজারে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলার দুই নাম্বার আসামি মেহেদী হাসান বাবু ওরফে গুন্ডিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরের রুহুলার ডেইল ঘোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আলোচিত এ মামলার এজহারের দুই নামার আসামি মেহেদী হাসান বাবুকে গ্রেফতারের মধ্যে দিয়ে ধর্ষণ মামলার অভিযুক্ত সবাইকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
গ্রেফতার মেহেদী হাসান বাবু কক্সবাজার শহরের বাহারছড়ার আবুল কাশেমের ছেলে।
এদিকে, সংঘবদ্ধ নারী ধর্ষণে প্রধান অভিযুক্ত আশিকুর রহমান আশিক কারান্তরীণ হওয়ার সাত দিনের মাথায় অবশেষে তাকেও ধর্ষণ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
রোববার তাকে এ মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর পর সোমবার সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।