বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

বিভিন্ন ধরনের স্যুপের মাঝে হট অ্যান্ড সাওয়ার স্যুপটি সবার কাছেই সমানভাবে সমাদৃত। ঠান্ডা আবহাওয়ায় গরম স্যুপের স্বাদটি যেন বেড়ে যায় অনেকখানি। সন্ধ্যার নাশতায় গরম এক বাটি স্যুপের স্বাদ নিতে চাইলে বাড়িতেই তৈরি করে নিন চায়নিজ ঘরানার সুস্বাদু এই স্যুপটি।

হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ তৈরিতে যা লাগবে

১. একটি চিকেন থাই পিস।

২. কুঁচি করে কাটা- পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর ও বেবি কর্ন।

৩. তিন টেবিল চামচ আদা ও রসুন কুঁচি।

৪. দুই টেবিল চামচ সয়া সস।

৫. তিন টেবিল চামচ রেড চিলি সস।

৬. ৩-৪ টেবিল চামচ পানিতে গোলানো কর্নফ্লাওয়ার।

৭. দুই চা চামচ কালো গোলমরিচ গুঁড়া।

৮. তিন চা চামচ তেল।

৯. চার চা চামচ ভিনেগার।

১০. ২-৩ কাপ পানি।

১১. স্বাদমতো লবন।

১২. পরিবেশনের জন্য স্প্রিং অনিয়ন কুঁচি।

হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ যেভাবে তৈরি করতে হবে

১. সসপ্যানে তিন কাপ পানি গরম করে এতে চিকেন থাই ও আধা চা চামচ লবন দিয়ে মাংস সিদ্ধ করে নিতে হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে নামিয়ে পানি ছেঁকে চিকেন স্টক আলাদা রাখতে হবে এবং মাংস ঠান্ডা করে হাতের সাহায্যে মাংস ছাড়িয়ে নিতে হবে।

২. এবারে সসপ্যানে তেল গরম করে এতে আদা-রসুন কুঁচি হালকা ভেজে পেঁয়াজ কুঁচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে এলে সুকল সবজি কুঁচি দিয়ে দুই মিনিট ভাজতে হবে।

৩. সবজিতে লবন, গোলমরিচ গুঁড়া, রেড চিলি সস ও সয়া সস দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে।

৪. এবারে চিকেন স্টক ও সিদ্ধ মাংস এতে দিয়ে উচ্চ জ্বালে ১০ মিনিট জ্বাল দিতে হবে। হালকা নেড়ে এতে কর্নফ্লাওয়ার গোলানো পানি দিয়ে দিতে হবে।

৫. সবশেষে এক চিমটি চিনি ও আধা চা চামচ হোয়াইট ভিনেগার দিয়ে জ্বাল বন্ধ করে স্যুপ নামিয়ে উপরে স্প্রিং অনিয়ন কুঁচি ছড়িয়ে পরিবেশন করতে হবেচিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD