শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বুস্টার ডোজের জন্য বয়সসীমা কমানো হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার জন্য বয়সসীমা ৬০ বছর থেকে কমানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ওমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণ বিষয়ে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শেষে এ কথা জানান তিনি।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে নানা নির্দেশনা দিয়েছেন।

বুস্টার ডোজ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে বুস্টার ডোজ দেওয়ার জন্য বয়সসীমা ৬০ বছর থেকে কমানো হবে। ফ্রন্টলাইনাররা শিগগিরই বুস্টার ডোজ পাবেন।’

তিনি বলেন, ‘অন্তত এক ডোজ টিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে আসা যাবে না। লঞ্চ এবং ট্রেনে উঠতে গেলেও ভ্যাকসিন সার্টিফিকেট বাধ্যতামূলক করার চিন্তা করছে সরকার। বাড়ির বাইরে কোনোভাবেই মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। হোটেল-রেস্তোরাঁ বা শপিংমলে প্রবেশ করতেও ভ্যাকসিন সনদ সঙ্গে রাখতে হবে।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, গণপরিবহনে অর্ধেক সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, ভাড়া বাড়ানো যাবে না। এটি পরিবহন সংশ্লিষ্টদের বলে দেওয়া হবে। সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম সীমিত রাখতে হবে।

তিনি আরও জানান, এসব সিদ্ধান্ত কবে থেকে কার্যকর করা হবে, তা কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে দু-এক দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD