রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

দেশে করোনা আক্রান্ত ছাড়াল ৬০ হাজার, মৃত্যৃ ৮১১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০

দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন ২৮২৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৩৯১ জনে। এছাড়া, করোনা আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন ৩০ জন।এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮১১ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (৪ জুন) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ১৪ হাজার ৬৪৫টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৩৬৫টি।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আরও বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৬৪৩ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD