শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম :

সংগীতশিল্পী সিঁথি করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

সংগীতশিল্পী সিঁথি সাহা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) বিকেলে করোনা পরীক্ষা করান। বৃহস্পতিবার সকালে ফলাফল পজিটিভ আসে। ডাক্তারের পরামর্শে আপাতত বাসায় রয়েছেন এই শিল্পী। এসব তথ্য নিশ্চিত করেছেন সিঁথি নিজেই।

কয়েক দিন ধরে শরীর খারাপ যাচ্ছিল সিঁথির। তা জানিয়ে তিনি বলেন, ‘বুধবার অফিসেই ছিলাম। শরীরটা ভীষণ ব্যথা করছিল, খুব খারাপ লাগছিল। দাঁড়াতে পারছিলাম না। দ্রুত বাসায় ফিরে বিকেলেই করোনা পরীক্ষা করাই।’

সিঁথির শরীর মোটামুটি খারাপ। জ্বর, কাশি, গলাব্যথা, মাথাব্যথা ও পেটব্যথা আছে। ডাক্তারের পরামর্শে তার চিকিৎসা চলছে। এরই মধ্যে স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন সিঁথি। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার কারণে নির্ধারিত শো বাতিল করেছেন বলেও জানান এই গায়িকা।

বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বেড়েছে। দেশেও করোনায় নতুন রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে। বাড়ছে শনাক্তের হার আর মৃত্যুও। গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ১৪০ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD