শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনা পজিটিভ হয়েও চিকিৎসা দিচ্ছেন রোগীদের!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর ২৪ পরগনার বিশ্বনাথপুর হাসপাতালে এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েও হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। তার এমন কাণ্ড প্রকাশ হতেই তুমুল সমালোচনার সৃষ্টি হয়। সূত্র: আনন্দবাজার পত্রিকা

ভারতীয় গণমাধ্যমকে ওই চিকিৎসক বলেন, হাসপাতালে বেশিরভাগ চিকিৎসক করোনা আক্রান্ত। তাই বাধ্য হয়ে আমাকে কাজ করতে হচ্ছে। একজন সুস্থ হয়ে এলে আমি চলে যাব।

করোনা পজিটিভ হয়েও কাজ করছেন চিকিৎসক, বিষয়টি জানার পর ক্ষোভে ফেটে পড়েন ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজন এবং এলাকাবাসী।

তারা অভিযোগ করেন, সব জানার পরেও জরুরি বিভাগে কিভাবে কাজ করার অনুমতি দেয়া হল ওই চিকিৎসকে। বিশেষ করে জরুরি বিভাগের মতো জায়গায়, যেখানে হাজারও মানুষ আসেন। এই ঘটনার পর আরও কেউ করোনা আক্রান্ত হলে তার দায় কে নেবে?

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD