পাবনার ঈশ্বরদীর উপজেলার দিকশাইল নজির মেম্বারের ঢাল মসজিদের সামনে রবিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার সময় নছিমন ও সিএনজির সংঘর্ষে ২ জন নিহত, এসময় আরও ৪ জন আহত হয়েছেন।
নিহত মো. বাবলু (২৫) নাটোর বড়াই গ্রাম শিবপুর মো. মোতালেব ছেলে। তবে সিএনজি চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল বাদশা জানান, পাবনা থেকে আসতেছিল তার বিপরীত থেকে আশা নছিমনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে, সিএনজি থাকা এক যাত্রী ও সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আরও ৪ জন আহত হয় তাদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।