শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ২০৭

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

চট্টগ্রামে নতুন করে আরও ২০৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক শূন্য এক শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে সোমবার (১০ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ১১৯ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৩টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ২ হাজার ২৯৬ জনের নমুনা পরীক্ষা করে ২০৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ১৮৭ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ২০ জনের মধ্যে সাতকানিয়ার ৩, আনোয়ারায় ২, বোয়ালখালীতে ২, রাঙ্গুনিয়া ১, রাউজানে ৫, ফটিকছড়িতে ২ ও হাটহাজারী উপজেলার ৫ জন বাসিন্দা রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৪১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৯৫১ জন। বাকি ২৮ হাজার ৪৫৯ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৫ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD