শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাস চলাচলে নতুন সিদ্ধান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করা বাসে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলবে। যাত্রী অর্ধেক হলেও বাসভাড়া বাড়ছে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

তাই বাস ও মিনিবাসে শতভাগ যাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছেন পরিবহন মালিক নেতারা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ প্রস্তাবটি সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে উপস্থাপন করবে বলে জানানো হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) বিআরটিএ ভবনে বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান।

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, বিদ্যামান ভাড়ায় শনিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল করবে।’

ভাড়া না বাড়িয়ে বাসে আসন খালি রাখতে রাজি হলেও দাঁড়িয়ে যাত্রী বহন করতে চাইছেন পরিবহন মালিকরা।

এর আগে সোমবার করোনা সংক্রমণ প্রতিরোধে ১১টি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রীপরিষদ বিভাগ। এতে বলা হয় ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। ১৩ জানুয়ারি বৃহস্পতিবার থেকে তা কার্যকরের কথা থাকলেও বাসে অর্ধেক যাত্রী পরিবহনের বিষয়টি কার্যকর হবে শনিবার থেকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD