শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কোভিড আক্রান্তদের ধাতব বাক্সে বন্দি রাখা হচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

করোনা সংক্রমণ ঠেকাতে কোয়ারেন্টিন,লকডাউনসহ কঠোর বিধি নিষেধ দেয়ার পরও সংক্রমণ আয়ত্তে না আসায় নতুন পথ বেছে নিল চীন। কোভিড সংক্রমিত ব্যক্তিদের ধাতব বাক্সে বন্দি করে রাখা শুরু করেছে চীন সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে বাক্সে বন্দির একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোভিড সংক্রমিত ব্যক্তি বা তাদের সংস্পর্শে আসা সকলকে ধাতব বাক্সের মতো ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।

সংবাদ মাধ্যম মেইল জানায়, চীনের কোনো স্থানের একজন ব্যক্তিও যদি করোনায় আক্রান্ত হন তাহলে ওই এলাকার অন্তঃসত্ত্বা নারী, শিশু ও বয়স্কদের ধরে এনে বাক্সগুলোতে দুই সপ্তাহ থাকতে বাধ্য করা হচ্ছে। সেখানে রয়েছে একটি খাট, পানির বোতল ও একটি শৌচাগার। মধ্য চিনের শাংচি প্রদেশের জিআন শহরে খোলা হয়েছে এই বাক্সের ক্যাম্প। যা নিয়ে বিতর্কও দানা বেঁধেছে।

সংক্রমণ বাড়তে থাকায় জিআন শহরের প্রায় দু’কোটি বাসিন্দাকে বাড়িতেই থাকতে বলা হয়েছে। খাবার কিনতে বাইরে বেরোনোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

চীনে করোনার প্রকোপ দেখা দেওয়ার পর থেকে ট্রেস অ্যান্ড ট্র্যাক নামে একটি অ্যাপ চালু করে দেশটি। প্রতিটি নাগরিকের জন্য ওই অ্যাপটি ব্যবহার করা বাধ্যতামূলক করে দেয় চীন। মূলত এই অ্যাপের সাহায্যেই করোনা রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করছে সরকার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD