শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শিরোনাম :

অনন্ত জলিল কোন প্যানেলের সমর্থক?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

কয়েকদিন পরেই চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। চলচ্চিত্র পাড়ায় নির্বাচনের হাওয়া বইছে। নিয়মিত শিল্পীরা এফডিসিতে আসছেন। অন্যদিকে প্রার্থীরাও ভোট চাইছেন শিল্পীদের কাছে।

এদিকে এফডিসিতে সর্বজনপ্রিয় অনন্ত জলিল নির্বাচন নিয়ে এখনও নীরব। সাধারণের প্রশ্ন- তিনি কোন প্যানেলের সমর্থক? এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

অনন্ত জলিল ফেইসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। লিখেছেন: ‘শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই! শিল্পীদের পাশে আমি ছিলাম, আছি, থাকবো। তবে কোনো ধরনের নির্বাচনের সঙ্গে আমি জড়িত থাকবো না। হোক সেটি শিল্পী সমিতির নির্বাচন অথবা রাজনৈতিক নির্বাচন।’

শুধু তাই নয়, গার্মেন্টসের ব্যবসা নিয়ে তিনি অনেক ব্যস্ত থাকেন বলেও উল্লেখ করেছেন এই নায়ক। এই স্ট্যাটাসের মাধ্যমে তিনি মূলত অনেকের কৌতূহলে পানি ঢেলে দিলেন।

এবার সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচনে প্রার্থী হয়েছেন। তাদের বিপরীতে রয়েছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD