শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতে একদিনে করোনা রোগী বাড়ল ২ লাখ ৬৪ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

বিশ্বে চলছে করোনার তৃতীয় ঢেউ। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যর সংখ্যা। এশিয়ার মধ্যে আক্রান্তের দিক থেকে এগিয়ে ভারত। দেশটিতে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনার নতুন সংক্রমণ ওমিক্রন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে— শুক্রবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বেড়েছে ৬.৭ শতাংশ।

এ সময় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৪ হাজার ২০২ জন। সংক্রমনের হার ১৪.৭৮ শতাংশ। এর মধ্যে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫৩। একই সময় মারা গেছেন ৩১৫ জন।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ১২৯ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৫০ জনের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD