শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনার ‘আখেরি ঢেউ’ সামনের গরমে?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

ব্রিটিশ বিশেষজ্ঞরা বলছেন, সামনের গরমে ওমিক্রন তরঙ্গ শেষ হয়ে যেতে পারে। লোকজন সামাজিক কার্যক্রম পুনরায় শুরু করতে পারে। তবে করোনা টিকার প্রভাব হ্রাস পাওয়ার শঙ্কার কথাও বলেছেন বিশেষজ্ঞরা।

ব্রিটেনের সায়েন্টিফিক অ্যাডভাইসরি গ্রুপের বিশেষজ্ঞরা বলছেন, করোনার এটাই শেষ ধাক্কা হতে পারে। তবে সেটা সাধারণ জনগণের আচরণ এবং বর্তমান তরঙ্গের মাত্রার ওপর অনেকটাই নির্ভরশীল। যদিও নিশ্চিতভাবে কোনো ভবিষ্যদ্বাণী করেননি বিশেষজ্ঞরা।

এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন যদি ১০০০ জনের কম হাসপাতালে ভর্তি হয়, এমনকি এ মাসের শেষ পর্যন্ত ২০০০ এর চেয়ে কম সংখ্যক ভর্তি অব্যাহত থাকে; তারপরেও ধীরে ধীরে সামাজিকীকরণে ফিরে আসা সম্ভব।

এদিকে ওমিক্রন ধরনে আক্রান্তদের উপসর্গ করোনার অন্য ধরনের চেয়ে মৃদু। যারা হাসপাতালে ভর্তি হচ্ছে, তাদের মধ্যে কম সংখ্যকের অক্সিজেন লাগছে। এমনকি নিবিড় পরিচর্যাকেন্দ্রে থাকার সংখ্যাও কম।

বিশেষজ্ঞরা মনে করছেন, আগের তরঙ্গগুলোর চেয়ে এবার হাসপাতালে ভর্তির ঝুঁকি ৩৫ শতাংশ কম। ডেল্টার চেয়ে ওমিক্রনে হাসপাতালে ভর্তির হার ৬৫ শতাংশ কম দেখা যাচ্ছে।

বিশেষজ্ঞদের ধারণা, সামনের মাসে ওমিক্রনে আক্রান্ত শিখরে উঠতে পারে। শুক্রবার ব্রিটেনের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, আগের সপ্তাহের চেয়ে আক্রান্তের হার কমেছে।

শুক্রবার ব্রিটেনে ৯৯ হাজার ৬৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। আগের দিন আক্রান্ত হয়েছিল এক লাখ ৯ হাজার ১৩৩ জন। সে তুলনায় গতকালের সংখ্যাটি কম।
সূত্র: স্কাই নিউজ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD