শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনা : দারুণ সুখবর দিলেন ফাউসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের মধ্য দিয়ে এই মহামারির পর্ব শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করছেন হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউসি।

তিনি আরও মনে করেন, যেভাবে মাসের পর মাস এবং বছরের পর বছর করোনা আক্রান্ত হচ্ছে মানুষ। এতে করোনা সাধারণ রোগের (এনডেমিক) স্তরে পৌঁছাতে পারে। তবে, তিনি এও বলেন—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনও আসেনি।

একটি ভাইরাসজনিত রোগ কোনো এলাকায় সাধারণ রোগে পরিণত হতে পারে। এর অর্থ হলো, ওই এলাকায় রোগটি থাকবে, মানুষ আক্রান্তও হবে। তবে, এর প্রকোপ এবং ভয়াবহতা হবে মহামারি পর্যায়ের চেয়ে অনেক কম। রোগটির ব্যবস্থাপনাও সহজ হবে।

গত সোমবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি এসব কথা বলেন।

তিনি বলেন, ডেলটা ধরনের কিছু বৈশিষ্ট্য ওমিক্রনে দেখা যাচ্ছে না, এটা আমাদের জন্য সৌভাগ্যের। কিন্তু যে বিপুলসংখ্যক মানুষকে এটা আক্রান্ত করছে, তাতে সেই সুবিধাটা কাজে নাও লাগতে পারে।

ফাউসি বলেন, সেটা তখনই ঘটবে, যদি আমাদের সামনে এমন একটি নতুন ধরন এসে হাজির না হয়, যা কি না আগের ধরনের মাধ্যমে শরীরে তৈরি হওয়া প্রতিরোধব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। এমনটাও বলা যাচ্ছে না যে কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়েছে।

ওমিক্রনের বিস্তার ঘটায় যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুতর জনবলসংকট দেখা দিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD