শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশে প্রথমবার এলো জনসনের টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

দেশে প্রথমবারের মতো এলো জনসন অ্যান্ড জনসনের করোনাভাইরাসের টিকা। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের মাধ্যমে ৩ লাখ ৩৬ হাজার ডোজ এই টিকা পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জনসনের টিকা এই প্রথম বাংলাদেশে এসেছে। এই টিকা অন্যান্য টিকার মতোই সংরক্ষণ করা যাবে।

জনসনের এই টিকা নিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত ৬টি কোম্পানির করোনার টিকা পেয়েছে।

এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না, সিনোফার্ম, সিনোভ্যাকের টিকা এসেছে দেশে। এসব টিকা দিয়েই সরকার দেশব্যাপী টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

জনসন টিকা অন্য টিকার মতো দুই ডোজ দিতে হবে না, এক ডোজের জন্য এই টিকা তৈরি করা হয়েছে। তবে পরবর্তীতে বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন হতে পারে।

গত বছর জুন মাসেই যুক্তরাষ্ট্রের কোম্পানি জনসনের টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD