মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনাম :
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী তীব্র খাদ্যসংকটে বিশ্বের ২৬ কোটি ৬০ লাখ মানুষ: ডব্লিউএফপি হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার রাষ্ট্রীয় বিমান চেয়ে পলাতক হাসিনার ফেরার আবদার হাস্যকর: চিফ প্রসিকিউটর ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মমেকে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘঘণ্টায় করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে ১৯৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন ও ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ১০ জনসহ মোট ৮২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ৫২ জন করোনা পজেটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৩৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেষ্টে ৫৬০ টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময় ১৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৫ শতাংশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD