বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

ভালোবাসা মধুর করতে উপহার দিন চকলেট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

চকলেট সবার মুখে হাসি নিয়ে আসে। বয়স যাই হোক না কেন সবার পছন্দ চকলেট। সারা বিশ্ব জুড়ে জুলাই মাসে চকলেট দিবস পালিত হলেও ভ্যালেন্টাইন উইকের মধ্যে ৯ ফেব্রুয়ারি পালন করা হয় চকলেট ডে। আপনার সঙ্গীকে খুশি করতে একটু ভিন্নধর্মীভাবে পালন করতে পারেন চকলেট ডে।

বাড়িতে বানানো চকলেট:

বাজারে যে চকলেট বিক্রি হয় তাতো আমরা সচরাচর খেয়ে থাকি। আজকের দিনটা না হয় নিজ হাতেই তৈরি করুন চকলেট। বাদাম, ড্রাই ফ্রুটস, জ্যাম এবং অন্যান্য মিষ্টি কিছু দিয়ে চকলেট বানাতে পারেন। প্রয়োজনে ইউটিউবের সাহায্য নিয়ে নিন।

চকলেট দিয়ে ঘর সাজানো:

প্রিয়জনকে চকলেটের বক্স বা বুকে উপহার দেওয়া খুব গদবাধা মনে হলে পরিবর্তন আনতে পারেন। ঘরের বিভিন্ন জায়গায় চকলেট রাখতে পারেন। যেমন বেড রুমের দেওয়ালের তাকে, ফ্রিজের ভিতরে, দরজার পাশে এমন বেশ কয়েকটি জায়গায় চকলেট ছড়িয়ে ছিটিয়ে রাখুন। এতে করে আপনার সঙ্গী যে পরিমাণ খুশি হবে তা বলার অপেক্ষা রাখে না।

বিভিন্ন রকম ট্রেজার হান্টের নাম আপনারা শুনেছেন কিন্তু কখনো কি চকলেটি ট্রেজার হান্টের নাম শুনেছেন? আপনার সঙ্গীর পছন্দের কিছু চকলেট দিয়ে ট্রেজার বানিয়ে ফেলুন এবং কোডটি যেনো খুঁজে পায় এজন্য কিছু ক্লু রেখে দিন। পছন্দের সব চকলেট দিয়ে যেনো বাস্কেট ভরা থাকে।

হট চকলেট:
আপনার সঙ্গী যদি বস্তুবাদী কিছুতে বিশ্বাস না করে তাহলে আপনার বেশকিছু সময় তার জন্য বরাদ্দ রাখুন। দুজন মিলে হট চকলেট বানাতে পারেন। অনলাইনে সহজেই পেয়ে যাবেন হট চকলেটের রেসিপি। দিনটি স্মরণীয় করতে সঙ্গীর সাথে বসে পছন্দের সিনেমাও দেখতে পারেন।

একসাথে চকলেট তৈরি করুন:

একসাথে কোন কাজ করলে বা চকলেট বানালে মানুষ একে অপরের কাছে চলে আসে। দুজন মিলে পছন্দের চকলেট বানাতে পারেন। এতে করে কারো ওপর অতিরিক্ত চাপ পড়বেনা আবার দুজন মিলেমিশে কাজটি করা যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD