বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সাফারি পার্কে প্রাণীর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণীর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বন ও পরিবেশ সচিবকে অবিলম্বে এ প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট আতাউল্লাহ নুরুল কবীর। এর আগে ২ ফেব্রুয়ারি এ নিয়ে রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আজ এই আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, চলতি বছরের ২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পার্কের ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহ মারা যায়। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে তদন্ত কমিটি গঠন ও বন অধিদফতর পার্কের তিন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে প্রত্যাহার করে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD