শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্ব করোনা : মৃত্যু ও শনাক্ত বেড়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ১০ হাজার ৯০৫ জন মারা গেছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ৮৬ হাজার ২৯৭ জন। এর আগে গতকাল (বুধবার) ৯ হাজার ৯৮১ জনের মৃত্যু এবং ১৮ লাখ ৯৭ হাজার ১৭২ জন রোগী শনাক্ত হয়েছিল।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৯৬৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৮ লাখ ৬৭ হাজার ৬৪৮ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৮৮৬ জন এবং মারা গেছেন ২৭৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১ লাখ ১৩ হাজার ৬৪৬ জন এবং মৃত্যু ২ হাজার ৪১৯ জন। রাশিয়ায় মৃত্যু ৭৪৮ জন এবং আক্রান্ত ১ লাখ ৭৯ হাজার ২৮৪ জন। স্পেনে আক্রান্ত ৩৭ হাজার ১০৮ জন এবং মৃত্যু ৪৪৪ জন। ব্রাজিলে মৃত্যু ১ হাজার ৪৬ জন এবং আক্রান্ত ১ লাখ ৪৭ হাজার ২৫২ জন। ভারতে মৃত্যু ৫৩৮ জন এবং আক্রান্ত ২৮ হাজার ৯৮৪ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৫৪ হাজার ২১৮ জন এবং মৃত্যু ১৯৯ জন। ইউক্রেনে আক্রান্ত ৩১ হাজার ৫১৩ জন এবং মারা গেছেন ৩১০ জন। তুরস্কে আক্রান্ত ৯৪ হাজার ১৭৬ জন এবং মৃত্যু ২৭১ জন। ইতালিতে আক্রান্ত ৫৯ হাজার ৭৪৯ জন এবং মৃত্যু ২৭৮ জন। ফ্রান্সে আক্রান্ত ৯৮ হাজার ৭৩৫ জন এবং মৃত্যু ২৭৬ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় পোল্যান্ডে ৩৭২ জন, কানাডায় ১০১ জন, আর্জেন্টিনায় ১৮০ জন, গ্রিসে ৮৪ জন, ইরানে ১৮৫ জন, জাপানে ২০৭ জন, রোমানিয়ায় ১৭১ জন, চিলিতে ৩৭ জন, দক্ষিণ আফ্রিকায় ৮৯ জন, ইন্দোনেশিয়ায় ১৬৭ জন, হাঙ্গেরিতে ৯৭ জন, মেক্সিকোতে ৬৪৩ জন এবং ভিয়েতনামে ৬৬ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD