মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

গাছে মোটরসাইকেলের ধাক্কা, এএসআইসহ নিহত দুই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

নেত্রকোনার কলমাকান্দায় রাস্তার পাশে গাছের সঙ্গে এক মোটরসাইকেলের ধাক্কা লাগে।এতে পুলিশের এএসআইসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার লেংগুড়া ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেত্রকোনা পুলিশলাইনস্ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের এএসআই জহিরুল ইসলাম সবুজ (৪৬) ও মোহাম্মদ ইনচান (৩০)। আহত সুমনকে (২৩) দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।তাদের তিনজনের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলার পোলাবেশ গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদখান জানান, উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সীমান্তবর্তী ফুলবাড়িয়ায় সাত শহীদের সমাধিস্থলে বেড়ানোর পর মোটরসাইকেলে ফিরে আসছিলেন তারা।পথে ফুলবাড়িয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং আইনি প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD