শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

সংক্রমণে ৫ নম্বরে ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২০

 

ভারতে প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে বাড়ছে মৃত্যুও। সংক্রমণের দিক থেকে আগেই ইতালিকে ছাড়িয়ে গেছে ভারত। এবার স্পেনকে টপকে গেল। অর্থাৎ সংক্রমণের দিক থেকে এখন ভারতের অবস্থান বিশ্বে পঞ্চম।

কয়েক দিন আগে ভারতে দীর্ঘদিন পর লকডাউন প্রায় উঠিয়ে নেওয়া হয়। এর পর থেকে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। আজ রোববারও উভয়ক্ষেত্রে নতুন রেকর্ড হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৭১ জন। যা একদিনে আক্রান্তের ক্ষেত্রে সর্বোচ্চ। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৪৬ হাজার ৬২৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৯ হাজার ২৯৩ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে ২৮৭ জন করোনারোগীর মৃত্যু হয়েছে। যা একদিনে মৃত্যুর ক্ষেত্রে রেকর্ড। এর ফলে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯২৯ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, সংক্রমণের দিক থেকে স্পেনকেও টপকে গেল ভারত। স্পেনে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২ লাখ ৪০ হাজার। এর ফলে করোনার সংক্রমণ বিবেচনায় বিশ্বে ভারতের স্থান এখন পঞ্চম। বর্তমানে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া ও ব্রিটেন ভারতের ওপরে রয়েছে। তবে ব্রিটেন ও রাশিয়ার চেয়েও ভারতে সংক্রমণের হার অনেক বেশি।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD