সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

ছেলে রক্তিমের লাশ দেখেই জ্ঞান হারালেন মা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

কক্সবাজারের চকোরিয়ায় সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ৫ আপন ভাইয়ের মৃত্যুর ১৪ দিন পর মারা গেলে আহত আরেক ভাই রক্তিম সুশীলও।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে রক্তিমের মরদেহ হাসপাতাল থেকে সরাসরি শ্মশানে নিয়ে যাওয়া হয়। পরে পথে মালুমঘাট বাজারের পাশে অ্যাম্বুলেন্সেই ছেলেকে শেষবারের মতো এক নজর দেখতে ছুটে আসেন মা মৃনালিণী সুশীল মানু। এ সময় সন্তানের মরদেহের কাছে গিয়েই জ্ঞান হারান তিনি।

জানা গেছে, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম থেকে রক্তিমের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি চকোরিয়ার মালুমঘাটে পৌঁছায়। পরে সেখান থেকেই সৎকারের জন্য মরদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়। পরে জ্ঞান হারানো মা মৃণালিনীকে ছোট ছেলে প্লাবনসহ চারজন বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি কক্সবাজারের চকোরিয়ায় ৭ ভাই ও দুই বোন রাস্তা পার হতে গেলে একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই পাঁচ ভাইয়ের মৃত্যু হয়। সর্বশেষ হাসপাতালে আহত আরেক ভাইয়ের মৃত্যু হলো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD