শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্ব এক ‘বিপদ মুহূর্তের’ মুখোমুখি হচ্ছে: জাতিসংঘ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব এক ‘বিপদের মুহূর্তের’ মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।

বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে ইউক্রেন ও রাশিয়ারে মধ্যে চলমান সংকটের বিষয়ে সংস্থাটির বিশেষ সাধারণ অধিবেশনে এই কথা বলেন তিনি। খবর আলজাজিরার।

জাতিসংঘ মহাসচিব সতর্ক করে জানান, সংঘর্ষ যদি ইউক্রেনে বিস্তার করে তবে বিশ্ব বহু বছর না দেখা চরম এক নির্মমতা প্রত্যক্ষ করতে পারে।

তিনি বলেন, ‘এখনও সময় আছে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার এবং সংলাপ ও আপোসরফার পথে ফিরে যাওয়ার।’

গুতেরেস বলেন, কোনো প্রকার রক্তপাত ছাড়া সংকটের সমাধানে তিনি পূর্ণমাত্রায় প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় রুশ সৈন্য পাঠানোর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর পর থেকেই ইউক্রেন ঘিরে চলমান উত্তেজনা কয়েক গুণ বেড়ে গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD