বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

৬ ভাই নিহতের মামলায় পিকআপ মালিক গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটে সড়ক দুর্ঘটনায় ৬ ভাই নিহতের মামলায় পিকআপ ভ্যানের মালিক মাহমুদুল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলাটি করেন নিহতদের ছোট ভাই প্লাবন সুশীল।

মঙ্গলবার (১ মার্চ) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পিবিআই কক্সবাজারের বিশেষ পুলিশ সুপার সারোয়ার আলম। এ দিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গত ১৬ ফেব্রুয়ারি চকরিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজীব কুমার দে মামলাটি পিবিআই-কে তদন্তের আদেশ দেন। এরপর পিবিআই মামলার নথি পেয়ে তদন্তে নামে।

বিশেষ পুলিশ সুপার সারোয়ার আলম জানান, পিকআপ মালিক মাহমুদুল করিমকে চকরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৮ ফেব্রুয়ারি ভোরে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পিকআপ চাপায় ৫ ভাই ঘটনাস্থলে মারা যায়। এর কয়েকদিন পর আহত আরেক ভাই রক্তিমও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

দুর্ঘটনার পর তাদের ছোট ভাই প্লাবন সুশীল চকরিয়া থানায় চালকসহ অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD