মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

মুহিবুল্লাহ হত্যা: ফতোয়াদাতা জকোরিয়া গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২

কক্সবাজারের রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ফতোয়াদাতা এবং কথিত আরসার ওলামা শাখার প্রধান কমান্ডার জকোরিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (৬ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন-এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

গ্রেপ্তার জকোরিয়া উখিয়ার লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্ট এর ব্লক ডি/৮ এর বাসিন্দা আবদুল করিমের ছেলে।

এসপি নাইমুল জানান, জকোরিয়া ২০১৫ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন। পরে তিনি আবারো সেখানে ফিরে যান। ২০১৭ সালে শরণার্থী হিসেবে তিনি লম্বাশিয়া এলাকায় অবস্থান করতে শুরু করেন। ২০১৯ সালে তিনি ফতোয়া বিভাগের দায়িত্ব পান। ২০২০ সাল থেকে তিনি আরসার কুতুপালং ক্যাম্প এলাকার ওলামা শাখার প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি আরো জানান, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর সঙ্গে জাকোরিয়ার বিরোধ ছিল। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালিত হলে জাকোরিয়া আত্মগোপনে চলে যান। ৪ মাস প্রচেষ্টার পর ১৪ এপিবিএন এর লম্বাশিয়া ক্যাম্প পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের মদদদাতাদের শীর্ষ পরামর্শক হিসেবে বিবেচনা করা হয়। জাকোরিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD