শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প শান্তি বিনির্মাণে আরও বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প আকাশে আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া রাশিয়া ও ইউক্রেন জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরীফের বৈঠক রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি উপস্থাপক ফের‌দৌস বাপ্পী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২০

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ‌র্তি হ‌য়ে‌ছেন বাংলাদেশ টেলিভিশনের ‘কুইজ কুইজ’ অনুষ্ঠানের জন‌প্রিয় উপস্থাপক ফেরদৌস বাপ্পী।

ক‌রোনা শনাক্ত হওয়ার পর শনিবার রাত ৩টায় পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে তা‌কে ভর্তি করা হয়েছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন প্রেজেন্টার্স প্লাটফর্ম অব বাংলাদেশের (পিপিবি) সাধারণ সম্পাদক আনজাম মাসুদ।

সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তার জন্য প্লাজমা চেয়ে ফেসবুক পোস্টে সহযোগিতা চাওয়া হয়।

আনজাম মাসুদ বলেন, বর্তমা‌নে ফের‌দৌস বাপ্পীর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা বলেছেন, তার প্লাজমা লাগতে পারে। চারজন প্লাজমা ডোনার পাওয়া গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যখন প্রয়োজন তাকে প্লাজমা দেওয়া হ‌বে।

উপস্থাপনার জগ‌তে এক আ‌লো‌চিত নাম ফের‌দৌস বাপ্পী। টিভি উপস্থাপকদের সংগঠন প্রেজেন্টার্স প্লাটফর্ম অব বাংলাদেশের সহ-সভাপতির দায়িত্বেও পালন ক‌রঝেন তি‌নি। তার সহকর্মী‌দের প্রত‌্যাশা শিগ‌গিরই সুস্থ হ‌য়ে সবার মা‌ঝে ফি‌রে আস‌বেন তি‌নি।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD