বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

জামালপুর সদর উপজেলায় স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে (১৬) অপহরণের পর ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোরকে নোয়াখালীর চৌমুহনী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শনিবার দিবাগত রাতে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি দল চৌমুহনী রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গত ২২ ফেব্রুয়ারি উপজেলার ছইলাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : রংপুর চিড়িয়াখানা: বাঘের খাঁচা শূন্য, সংকটাপন্ন সিংহের জীবন

অভিযুক্ত মো. সাঈদ আনোয়ার (১৮) জামালপুর সদর উপজেলার পাঁচগাছী এলাকার মো. আবুবকর সিদ্দিকের ছেলে।

শনিবার রাত ৮টার দিকে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রেলস্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২২ ফেব্রুয়ারি ভুক্তভোগী ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত সাঈদ আনোয়ার ৪-৫ জন সহযোগীসহ তাকে অপহরণ করে এবং অভিযুক্ত আনোয়ারের খালাতো ভাইয়ের ভাড়া বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে।

এ ঘটনায় জামালপুর সদর থানায় ২৬ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হলে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার এড়াতে নোয়াখালী এসে আশ্রয় নেয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি দল নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব-১১।

আরও পড়ুন : বিয়েতে উপহার ৫ লিটার সয়াবিন তেল

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD