শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম :

সানি ঝড়: আড়ালে ভারতীয় অন্য তারকারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

গতকাল (১২ মার্চ) বিকালে ঢাকার হয়রত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছে নিজের ফেসবুকে ছবি পোস্ট করেন বলিউড অভিনেত্রী সানি লিওন। এর পরই শোরগোল লেগে যায়। আলোচনা-সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়াসহ পাবলিক প্লেসে।

সানি লিওনের সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েবারসহ বলিউডের নার্গিস ফাখরি, কৈলাস খের, ‘কাঁটা লাগা’খ্যাত গায়িকা শেফালি জারিওয়ালা এসেছিলেন। এছাড়াও কলকাতার দুই জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, অভিনেতা যশ দাশগুপ্তও ঢাকায় এসেছিলেন। কিন্তু সানি ঝড়ে আড়ালে পড়ে যান ভারতের জনপ্রিয় এসব তারকা।

জানা যায়, কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসেন তারা। এরপর কিছুটা বিশ্রাম নিয়েই রাতে রাজধানীর ১০০ ফিট এলাকার একটি কনভেনশন হলে তাপস-মুন্নীর মেয়ের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারা।

তাপস-মুন্নীর মেয়ের বিবাহপরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের ওই আয়োজনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে সানি লিওনের সঙ্গে বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশী, প্রতীক হাসান, তাসনিম আনিকাসহ অনেককেই নাচতে দেখা যায়।

জানা গেছে, একদিনের সফরে ঢাকায় আসেন তারা। রোববার (১৩ মার্চ) সকালের একটি বিশেষ ফ্লাইটে ভারতে ফিরে গেছেন বলিউড ও টলিউডের এসব তারকা।

আরও পড়ুন : নারীকে ঘিরে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে সংঘর্ষ, নিহত ৩

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD