শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

একদিনে মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৩ হাজার ৫০৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৩ লাখ ২৬ হাজার ৬০৬ জন। এর আগে গতকাল (রোববার) ৪ হাজার ৫০৯ জনের মৃত্যু এবং ১২ লাখ ৫২ হাজার ৩৩৭ জন শনাক্ত হয়েছিলো।

সোমবার (১৪ মার্চ) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন : চীনের কাছে অস্ত্র ও আর্থিক সহযোগিতা চেয়েছে রাশিয়া

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৮১ লাখ ৫২ হাজার ১৬৯ জন। মৃত্যু হয়েছে ৬০ লাখ ৬৫ হাজার ৭১৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫০ হাজার ১৭৩ জন এবং মারা গেছেন ২৫১ জন। রাশিয়ায় মৃত্যু ৫৯৬ জন এবং আক্রান্ত ৪৪ হাজার ৯৮৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৫ হাজার ১৪৩ জন এবং মৃত্যু ১১৮ জন। জার্মানিতে আক্রান্ত ২ লাখ ১৩ হাজার ২৬৪ জন এবং মৃত্যু ৩২ জন। ব্রাজিলে মৃত্যু ১৪৬ জন এবং আক্রান্ত ১৮ হাজার ৩৯৭ জন। ভারতে মৃত্যু ৫৭ জন এবং আক্রান্ত ২ হাজার ২২২ জন।

এছাড়া তুরস্কে ১৩৮ জন, ইতালিতে ৮৬ জন, ইন্দোনেশিয়ায় ২১৫ জন, ফ্রান্সে ২৯ জন, জাপানে ১৬৯ জন, আর্জেন্টিনায় ৬৫ জন, ইরানে ১১৮ জন, মালয়েশিয়ায় ৮৭ জন, ফিলিপাইনে ১৬৯ জন, চিলিতে ৯৪ জন, মেক্সিকোতে ২০৩ জন এবং থাইল্যান্ডে ৬৬ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

আরও পড়ুন : পোল্যান্ড সীমান্তে ইউক্রেনের ১৮০ ভাড়াটে যোদ্ধা নিহত

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD